নগর প্রতিবেদক: সিডিএ এমপ্লয়ীজ কো অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিঃ এর কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আজ রবিবার(০৮ মার্চ)সন্ধ্যায় সিডিএ ক্যান্টিনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিডিএ এমপ্লয়ীজ কো অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক নাছির আহাম্মদ খান।
এতে উপস্থিত ছিলেন- সিডিএ এমপ্লয়ীজ কো অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড এর সভাপতি ও নির্মাণ বিভাগ১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান, সহ-সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, সহ- সাধারণ সম্পাদক কামরুজ্জামান,সহ- কোষাধ্যক্ষ এস.আই রাসেল, সিনিয়র সদস্য সরওয়ার হোসাইন, সদস্য আব্দুল আজিজ, সদস্য জসিম উদ্দিন, সদস্য মিথু কুমার,সদস্য মোহাম্মদ শফি, সদস্য মোঃ ইউনুস পাটোয়ারী মুরাদ ,সাধারণ সদস্য মোঃ নঈম উদ্দিন,সালাউদ্দিন জুয়েল, মোঃ সাইফুদ্দিন,আকতার জামাল, মোঃ রশিদ আহমেদ, মোঃ সাইফুমোল্লা, মোঃ সাহাজাদা ,মোঃ ইলিয়াস, মোঃ ইউছুফ, রঞ্জন বাবু, সুবল বাবু, মোঃ রফিক, মোঃ আমান, নজরুল ইসলাম, মোঃ পারভেজ, মোঃ মনি,নঈম উদ্দিন ও মোঃ মিজবা প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিডিএ মসজিদের ইমাম হাফেজ রাশেদুল ইসলাম।




