দি ক্রাইম ডেস্ক: মুরাদপুরে বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারিতে ফ্রিজে তেলাপোকা, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণের মতো অনিয়ম ধরা পড়েছে। এসবের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে মুরাদপুরের বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারির কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। স্যাঁতস্যাঁতে ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, ফ্রিজের ভেতর তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি, বিড়ালের অবাধ চলাফেরা এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার মতো অনিয়ম ধরা পড়ে।

এছাড়া ঘি পণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিং এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়ে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

অন্যদিকে, পাঁচলাইশে ‘মিঠাই’ আউটলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মোড়কজাত, সংরক্ষণ ও বিক্রয় এবং খাদ্যপণ্যে অসম্পূর্ণ লেবেলিংয়ের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রো কার্যালয়ের কর্মকর্তা মো. ফারহান ইসলাম বলেন, দুই প্রতিষ্ঠানকে নানান অনিয়মের দায়ে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।