চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আজ শনিবার(২৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে দক্ষিণ গাছবাড়িয়ায় মক্কা পেট্রোল পাম্প এলাকায় যাত্রীবাহি হানিফ বাসের সাথে বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী জাবেদ নিহত হয়। নিহত জাবেদ পূর্ব সাতবাড়ীয়া হাজীরপাড়া (পশ্চিম পাড়া) নিবাসী মৃত রফিক এর বড় ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, জাবেদ ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক ছিলেন। মাত্র কিছুদিন আগেই তাঁর ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মলাভ করেছে। নবজাতক সন্তানের মুখ দেখার রেশ কাটতে না কাটতেই বাবার এই অকাল মৃত্যুতে পরিবারে এখন শুধুই কান্নার রোল। সদ্যজাত সন্তানটি তার বাবার স্মৃতি পাওয়ার আগেই এতিম হয়ে গেল।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো চন্দনাইশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।