ইজাজুলঃ নাটোর ৩ সিংড়া আসনের নব-নির্বাচিত বিএনপির মনোনীত এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু’র সাথে গতকাল শুক্রবার(২৭ ফেব্রুয়ারী)সকাল ১১টায় “দি ক্রাইম” পত্রিকার উত্তরা প্রতিনিধির শুভেচ্ছা সাক্ষাৎ বিনিময় হয়।
উত্তরা ৫ নং সেক্টরে তার ছেলের বাস ভবনে এ সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক কালচারাল অর্গানাইজার এর নেতৃবৃন্দর মধ্যে হাবিব, মিলন, নাটোর ছাত্রনেতা কাজল সহ অন্যান্য সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গণঅভ্যুত্থান উত্তর দেশটির ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশায় একটি অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যুগাবৎ আন্দোলন সংগ্রামে বিএনপির এই নেতা অগ্রণী ভূমিকা রাখায় রাজনৈতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন।
সেই সুবাদে সদ্য নির্বাচিত ত্রুয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হয়ে বিজয়ী শপথ গ্রহনের পর এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু’ তার প্রতিক্রিয়ায় “দি ক্রাইম” কে বলেন, দেশের ভৌগোলিক অবস্থার কারণেই আমার অঞ্চলটি প্রত্যন্ত ও অবহেলিত একটি অঞ্চল হিসেবে দীর্ঘদিনের জন-জীবনের প্রত্যাশা পূরণের বিগত সময়ে বিভিন্ন দলের অনেক নেতৃবৃন্দ ও অঞ্চলটির বসবাসরত কাম্য জনসংখ্যার এক বৃহৎ প্রচেষ্টায় নাটোর সিংড়া ৩ উজ্জলময় আসন হিসাবে পরিচিত। বিগত দিনে বিএনপি থেকে তিন তিনবার এমপি ছিলেন কাজী গোলাম মোরশেদ। এরপরে আওয়ামী লীগ থেকে ছিল জুনায়েদ আহমেদ পলক সহ অন্যান্য উপজেলা ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যান নেতৃবৃন্দ ও অঞ্চলটিতে বিগত সময় বিভিন্ন প্রশাসক যাদের শ্রম ও জন মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অগ্রগতি আমার নিজ চোখে দেখা তাই মনের স্বপ্ন বোনা সিংড়া সাজাতে আমি সিংড়ার জনগণের কাছে সহযোগিতার দাবিদার।
আলোচনা শেষে জনপ্রিয় “দি ক্রাইম” পত্রিকার ক্রাইম রিপোর্টার ইজাজুল পত্রিকাটির পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপ শপথ গ্রহনের ছবি ফ্রেম উপহার দেন।




