দি ক্রাইম ডেস্ক: নগরীর চকবাজারের কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। গতকাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে (রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোর ইত্যাদি) খাদ্যদ্রব্য উৎপাদন, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা ও খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ছাড়াই অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতির দায়ে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

এদিকে একই দিন নগরীর রাজাখালী চাক্তাই বাজার, গোলপাহাড় মোড় ও কাজীর দেউরি বাজারেও পৃথক অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। রাজাখালী চাক্তাই বাজারে সহকারী কমিশনার (ভূমি) চান্দগাঁও সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, বিএসটিআই আইন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং কৃষি বিপণন আইনের প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

অন্যদিকে নগরীর গোলপাহাড় মোড় ও কাজীর দেউরি বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার ও তামজীদুর রহমান অভিযান চালিয়ে ৩টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন। মূল্য তালিকা হালনাগাদ করে প্রদর্শন না করা, ক্রয় রসিদ সংরক্ষণ না করা এবং কৃষি বিপণন লাইসেন্স না থাকার দায়ে প্রতিষ্ঠান তিনটিকে এ জরিমানা করা হয়। এ সময় কাজীর দেউরি বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।