আহমদ বিলাল খান,রাঙ্গামাটি : বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের মূল দায়িত্ব। দলের নির্দেশনা অনুযায়ী সৎ ও স্বচ্ছভাবে কাজ করতে হবে। এমন বার্তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান।

তিনি বলেন, পাহাড়ের প্রতিটি মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। কোনো এলাকায় যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে এসে পৌঁছালে তাকে জেলা প্রশাসন, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোসহ সব খাতেই সমন্বিত উন্নয়ন করা হবে। দীর্ঘদিন যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেসবকে অগ্রাধিকার ভিত্তিতে কাজের আওতায় আনা হবে।

সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। মন্ত্রী বলেন, আমরা আগে কাজ করে ফল দেখাতে চাই। দৃশ্যমান পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের মূল দায়িত্ব। দলের নির্দেশনা অনুযায়ী সৎ ও স্বচ্ছভাবে কাজ করতে হবে।

এর আগে রাঙ্গামাটির প্রবেশমুখ গোদারপাড় থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপা এলাকায় হাজারো মানুষ মন্ত্রীর আগমনে উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) অনুপ কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম (বার), পিএসসিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।