চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী) ভোর পৌনে পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার জোয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরে একটি ডাকাত দল এলাকায় হানা দেয়। ডাকাত দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের গোয়াল থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। চন্দন দের গোয়াল থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাঁকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মো. শাহেদ বলেন, চন্দন দের গোয়ালে তিনটি গরু ছিল। ডাকাতেরা এর একটি লুট করে নিয়ে গেছে। এ ছাড়া পাশের আরেকটি গোয়াল থেকে আরও দুটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

ডাকাতদল নিহত চন্দন দে ও পাশ্ববর্তী নিতাই দে’র বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।