বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: উত্তর হারবাং এলাকায় বালুখেকো ও কথিত সন্ত্রাসীদের গডফাদার নাজেম উদ্দিনের নেতৃত্বে বালুদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নিউ মার্কেট চত্ত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন চকরিয়ায় কর্মরত সাংবাদিকরা।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি (রবিবার) উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলনের তথ্য সংগ্রহকালে বালুদস্যুরা অতর্কিত হামলা চালায়। এতে চকরিয়ার কর্মরত সাংবাদিক ছোটন কান্তি নাথ, এম জিয়াবুল হক ও ইকবাল ফারুক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য ও ন্যায়ের কণ্ঠরোধের অপচেষ্টা। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বারবার সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। এটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।”

কর্মসূচিতে চকরিয়ায় কর্তব্যরত সাংবাদিকবৃন্দের পাশাপাশি পেকুয়া প্রেসক্লাবের সভাপতিও উপস্থিত ছিলেন এবং সংহতি প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, দোষীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।