দি ক্রাইম বিডি

শিরোনামঃ

সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তার পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ || ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯৯ জন || ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির || ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পাকা ধান দ্রুত কাটার পরামর্শ || আওয়ামী লীগ নিয়ে অতিরিক্ত টানাটানি বুমেরাং হতে পারে: সাইফুল হক || চলতি বছরে ট্রাম্প ও কিমের শীর্ষ বৈঠকের সম্ভাবনা অনিশ্চিত || স্পেনে মেসিকে একনজর দেখতে ছুটি পেতে ভক্তের হাত কাটার কাণ্ড || সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, মৃত্যুর মুখ থেকে ফিরেছেন পর্যটকরা || সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত || ভোলায় পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মর্মান্তিক মৃত্যু || কূটনৈতিক তৎপরতার মাঝেই কিয়েভে ক্ষেপণাস্ত্র ও মস্কোয় ড্রোন হামলা || হেবরনে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত || এনসিপির পুনর্গঠিত কমিটি: পদোন্নতি পেলেন পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফ || লক্ষ্মীপুরের সরকারি অফিসপাড়ায় হাজারো পাখির কলতানে মুখর বিকেল || ইউরোপে ২০২৬ সালের তাপদাহে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ || জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহরের দিকে বোতল নিক্ষেপ || উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনায় হামলার হুমকি ইরানের || কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতি, ৫ জনের বিরুদ্ধে মামলা || সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, দুজনের মৃত্যুদণ্ডের তথ্য চাইল সরকার || পূজা শেষে রাত ৮টায় দোকান বন্ধের আগের সময়সূচি চালু ||

হেবরনে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় ছয় ইসরাইলি সেনা আহত হয়েছেন।

এনসিপির পুনর্গঠিত কমিটি: পদোন্নতি পেলেন পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদোন্নতি পেয়েছেন এবং সাংগঠনিক কাঠামোর সাতটি পদ বিলুপ্ত করা হয়েছে।

লক্ষ্মীপুরের সরকারি অফিসপাড়ায় হাজারো পাখির কলতানে মুখর বিকেল

লক্ষ্মীপুরের সরকারি অফিসপাড়ায় প্রতিদিন বিকালে হাজারো পাখির কলকাকলিতে মুখরিত হয় এলাকা। পাখি সংরক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গাছে গাছে শতাধিক বাসা স্থাপন করা হয়েছে।

ইউরোপে ২০২৬ সালের তাপদাহে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ

২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপে চরম তাপদাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। এর মধ্যে ৩২ হাজার ৬০০-র বেশি মৃত্যুর জন্য জলবায়ু পরিবর্তনকে সরাসরি দায়ী করছেন বিজ্ঞানীরা।

জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহরের দিকে বোতল নিক্ষেপ

জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজারে যাওয়ার পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ করা হয়েছে। এর আগে তেল আবিবের এক বাজারেও তাকে জিম্মিদের স্বজনদের বিক্ষোভের মুখে পড়তে হয়।

উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনায় হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনা, আন্ডারসি ক্যাবল, ডেটাসেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রে আঘাত হানার হুমকি দিয়েছে ইরান।

কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতি, ৫ জনের বিরুদ্ধে মামলা

কানাডায় অস্থায়ী বসবাসের ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগে দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের নাম উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, দুজনের মৃত্যুদণ্ডের তথ্য চাইল সরকার

সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। এর মধ্যে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ।

পূজা শেষে রাত ৮টায় দোকান বন্ধের আগের সময়সূচি চালু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিশেষ সুযোগ শেষ হওয়ায় শুক্রবার থেকে ফের আগের নিয়মে রাত ৮টায় বন্ধ হবে সব বিপণিবিতান ও শপিংমল। বিদ্যুৎ সাশ্রয়ে এই সময়সূচি বহাল রাখা হয়েছে।

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোরসহ মোট চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

মোংলা বন্দর পরিদর্শন করে দ্রুত আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোংলা বন্দর পরিদর্শন করে জেটি সুবিধা, কনটেইনার ইয়ার্ড ও সম্প্রসারণ প্রকল্প ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসের নির্দেশ দেন তিনি।