রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে এক কনস্টেবল আহত হয়েছেন এবং তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দুই অটোরিকশাচালককে চাপা দিয়েছে একটি বেপরোয়া ট্রাক। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়েছেন।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার যোগীপাড়া মোড় বাজারে বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। দোকানমালিকের দাবি, নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ের পর কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাট পার্টি। তবে হোয়াইট হাউসে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বহাল থাকায় তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও নীতি নির্ধারণে কঠিন লড়াইয়ের আশঙ্কা রয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তিন দিন চলা শ্রমিক আন্দোলনের পর পরিস্থিতি শান্ত হয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকাটিতে পুলিশ ও বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে।
মারধর ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে ৫,৪৮২ টাকা বাড়িয়েছে বাজুস। নতুন এই দর বৃহস্পতিবার সকাল থেকে কার্যকর করা হয়েছে।
ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে চার ভারতীয় নাগরিক এবং একাধিক প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
ইউরোপের অ্যাওয়ে ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল। ভিক্টর ইয়োকেরেসের নৈপুণ্যে স্লাভিয়া প্রাগকে হারিয়েছে মিকেল আরতেতার দল।
আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলা ও খুলনায় সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তিনি হযরত খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করবেন।