দি ক্রাইম বিডি

শিরোনামঃ

অবৈধ কাজ ও কর ফাঁকি রুখতে বিদেশি কর্মীদের নিবন্ধনের উদ্যোগ পুলিশের || স্পিকার ওহানাকে সরাতে একমত নেতানিয়াহুর বিরোধীরা ও আরব দলগুলো || চ্যাম্পিয়নস ট্রফি হকিতে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ || হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার আটকে দেওয়ার দাবি করল ইরান || পৃথিবীর পানির উৎস নিয়ে নতুন তথ্য দিলেন বিজ্ঞানীরা || লাকসামে লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির সভাপতি নিহত || ঢাকায় ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রি মামুনের মৃত্যু || নিষেধাজ্ঞা শেষে বরিশালের ঘাটে ইলিশের আমদানি, কমেনি দাম || বিএনপির প্রকৃত শক্তি তৃণমূল: কর্মীদের মূল্যায়নেই বদলাবে দল ও রাষ্ট্র || ইরানে মার্কিন হামলার আশঙ্কায় ব্যারেলপ্রতি ১১৮ ডলারে জ্বালানি তেল || ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী || সরকারি বাসা ভাড়া দেওয়া চাকরিজীবীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার || টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার || বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত || বাউবিতে প্রথমবার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী || রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু || যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল || মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬১ কোটি টাকার সামগ্রী জব্দ || শিক্ষা বরাদ্দ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইতালিতে গণবিক্ষোভ || ময়মনসিংহে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ল, কমবে লো-ভোল্টেজের ভোগান্তি ||

অবৈধ কাজ ও কর ফাঁকি রুখতে বিদেশি কর্মীদের নিবন্ধনের উদ্যোগ পুলিশের

বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধি, সাইবার অপরাধ রোধ এবং কর ফাঁকি বন্ধে কিউআর কোডভিত্তিক নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্পিকার ওহানাকে সরাতে একমত নেতানিয়াহুর বিরোধীরা ও আরব দলগুলো

ইসরায়েলের নতুন পার্লামেন্টের শুরুর দিনেই স্পিকার আমির ওহানাকে পদচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী দলগুলো। এ সমঝোতায় আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও শামিল হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারত ও জাপানের পর এটি টুর্নামেন্টে লাল-সবুজ প্রতিনিধিদের টানা তৃতীয় পরাজয়।

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার আটকে দেওয়ার দাবি করল ইরান

হরমুজ প্রণালিতে নির্ধারিত পথের বাইরে চলাচলের অভিযোগে দুটি তেলবাহী ট্যাংকার আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ সময় জাহাজ দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে তারা।

পৃথিবীর পানির উৎস নিয়ে নতুন তথ্য দিলেন বিজ্ঞানীরা

পৃথিবীর সৃষ্টির শুরুর দিকে পানি ছিল কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী তার নিজস্ব পাথুরে কাঁচামাল থেকেই পানি তৈরি করেছে।

লাকসামে লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির সভাপতি নিহত

কুমিল্লার লাকসামে লরির চাপায় ইয়াছিন নামে এক মাদরাসা গভর্নিং বডির সভাপতি নিহত হয়েছেন। কর্মস্থলে যাওয়ার পথে বাটিয়া ভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকায় ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রি মামুনের মৃত্যু

রাজধানীর কলাবাগানে সাততলা ভবনের বাইরের অংশে রঙের কাজ করার সময় রশি ছিঁড়ে পড়ে মো. মামুন মীর নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন।

নিষেধাজ্ঞা শেষে বরিশালের ঘাটে ইলিশের আমদানি, কমেনি দাম

টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বরিশালের নদীগুলোতে ইলিশ শিকারে ফিরেছেন জেলেরা। ঘাটে মাছের সরবরাহ শুরু হলেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে।

বিএনপির প্রকৃত শক্তি তৃণমূল: কর্মীদের মূল্যায়নেই বদলাবে দল ও রাষ্ট্র

বিএনপির মূল ভিত্তি হলো তৃণমূলের অগণিত কর্মী। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতায় যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন ও বঞ্চনার প্রতিকার নিশ্চিত করাই নতুন রাজনৈতিক সংস্কৃতির দাবি।

ইরানে মার্কিন হামলার আশঙ্কায় ব্যারেলপ্রতি ১১৮ ডলারে জ্বালানি তেল

ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলার শঙ্কা এবং তেলের ট্যাংকারে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছে।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘ সময় কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। শুক্রবার রাতে বেনাপোল সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়।