রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে আহলে সুন্নাহ ওয়াল জামাআত সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী এডভোকেট এম ইকবাল হাছানের নির্বাচনী বিশাল জনসভা উপজেলা রোয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাব চত্তরে অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (০৬ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে রাঙ্গুনিয়া রোয়াজার হাটস্থ রাঙ্গুনিয়া ক্লাব চত্তরে বিশাল জনসভার উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাংগুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান।

এডভোকেট ইকবাল হাছান বলেন, ❝ রাঙ্গুনিয়ার সবাইকে নিয়ে সবার অংশগ্রহণে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া গড়ে তুলবো ইনশাআল্লাহ। আউলিয়া কেরামের মাঝারে যেন বিভিন্ন দল মত সকলেই শান্তি ও নিরাপত্তা পাই মোমবাতি প্রতীকের আশ্রয়েও আমরা সবাইকে শান্তি ও নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

তিনি আরও বলেন,“ রাজনীতির নাম দিয়ে আপনারা ঘরে ঘরে আগুন জ্বালাবেন, ভাইয়ে ভাইয়ে সংঘাতে লিপ্ত করবেন, টেন্ডারবাজ, ভোট সেন্টার দখল করবেন, রাঙ্গুনিয়ার মানুষ কে রাঙ্গুনিয়ার মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিবেন এই ব্যবস্থার আমরা অবসান চাই। চমকপ্রদ অঙ্গিকার দিয়ে দুই দিনে রাজনীতিতে এসে মানুষকে জিম্মি করতে চাই না। রাঙ্গুনিয়ার শান্তিপ্রিয় মানুষের রায় নিয়ে সকল অনাচার জুলুম নির্যাতনের অবসান ঘটাবো। ইনশাআল্লাহ।

তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্য বলেন, আসুন আমরা সবাই মিলে শান্তি ও সম্প্রীতির রাঙ্গুনিয়া গড়ে তুলি। প্রতিহিংসা ও হানাহানি করে নয় রাঙ্গুনিয়ার প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব রাঙ্গুনিয়ার আপামর জনতার নিকট হস্তান্তর করুন

সমাবেশে বক্তারা বলেন, আগামী রাঙ্গুনিয়ার কান্ডারী, রাঙ্গুনিয়া সাংসদ হতে যাচ্ছেন ইসলামী ফ্রন্টের এডভোকেট ইকবাল হাসান ভাই। রাঙ্গুনিয়ায় গণমানুষের যে জোয়ার দেখতে পাচ্ছি আগামীর রাঙ্গুনিয়া সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ার আপামর জনতা মোমবাতি প্রতিকেই রায় দিবে ইনশাআল্লাহ।

জনসভায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে মানবিক রাঙ্গুনিয়া গড়া ও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন ঘটনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনসভায় অংশ নেন -আহলে সুন্নাত শুরা সদস্য অধ্যক্ষ আল্লামা মুফতি অসিউর রহমান,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌল্লাহ, প্রেসিডিয়াম সদস্য জননেতা পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, আহলে সুন্নাত প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবুল আসাদ জুবায়ের রেজভী, রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবারের পীরজাদা সৈয়দ ওবায়দুল মোস্তাফা নঈমী আশরাফী, জুলাই যোদ্ধা সৈয়দ হাসান আল আজহারী,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম প্রকাশনা সচিব মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান,প্রচার উপ কমিটির সদস্য মাওলানা এনাম রেজা, ফ্রন্টের জেলার সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ ইসমাইল, উপজেলা ফ্রন্ট সভাপতি করিম উদ্দিন হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ মাসুদ, যুবসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি আজিম উদ্দিন আহমেদ,যুবসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, ছাত্রসেনা সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম শহিদুল্লাহ, ছাত্রসেনা কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মাওলানা ইদ্রিস, যুবসেনা উত্তর জেলার সহ-সভাপতি আমান উল্লাহ আমান সহ জেলা উপজেলার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সর্বস্তরের নেতৃবৃন্দ।