নিজস্ব প্রতিবেদক: শেভরন ক্লিনিক্যাল ল্যাব’র ম্যানেজিং ডিরেক্টর ও মানবিক ডাঃ বিশ্বনাথ দাশ পুনরায় বিপুল ভোটে চট্টগ্রাম সিনিয়রস্ ক্লাবের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। ব্যক্তিগত জীবনে আকন্ঠ ব্যস্ততায় নিমজ্জিত থাকা এই মানুষটি রোগী ও সকলের প্রাণ পুরুষ। সহজ, সরল, নির্লোভ নিরহংকারী ডাঃ বিশ্বনাথ দাশ আজীবন মানুষের কল্যাণ সাধন করেছেন। তারই ফলশ্রুতিতে হয়তো জীবন তাঁকে প্রতি পদে পদে জয়ের মুকুটে একটি একটি করে পালক গুঁজে দিচ্ছে
সমগ্র ভারতের মত অগ্নিগর্ভ চট্টগ্রামেও যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন তুঙ্গে, যখন ইউরোপীয়ান ক্লাবের গেইটে লেখা থাকতো ” কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ ” ঠিক সেই সময়েই চট্টগ্রাম জেলা প্রশাসকের হাত ধরে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছিলো একটি অভিজাত ক্লাব। যার নাম সিনিয়রস্ ক্লাব।
১৯২৭ সালের দিকে চট্টগ্রামের স্থানীয় অভিজাত ব্যক্তিদের সহযোগিতায় গড়ে উঠে মূলত ব্রিটিশদের অখন্ড ভারতীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই ক্লাব প্রতিষ্টিত হয়। বীর চট্টলা এখনো সেই গৌরবকে বুকে ধারণ করে রেখেছে।
এবছর পুনরায় দীর্ঘ ৯৮ বছরের ঐতিহ্য লালন করে সিনিয়রস্ ক্লাবের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন শেভরন ক্লিনিক্যাল ল্যাব’র ম্যানেজিং ডাইরেক্টর শ্রদ্ধেয় ডাঃ বিশ্বনাথ দাশ।
চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের সদস্যদের ৯৩% সংখ্যাগুরু এবং ৭% রয়েছেন সংখ্যালঘু। বর্তমান সময়ের পরিস্থিতি বিশ্লেষণ করলে ডাঃ বিশ্বনাথ এর বিজয় অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আমাদের সকলের জন্য,সর্বোপরি শেভরন পরিবারের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। সুদিনের প্রদীপটুকু নিভু নিভু করেও বারবার জ্বলে ওঠে, এটাই বাঙালির শাশ্বত সৌন্দর্য।




