ঢাকা ব্যুরো: বাংলাদেশে আগস্টের বিপ্লবের পর, দেশের রাজনৈতিক আকাশকে আবার ঘোলাটে করার চক্রান্ত চলছে। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তির আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেছেন এই নেতা। আজ শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীতে সেনবাগ ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে জয়নুল আবদীন ফারুক বলেন, বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আপনার কাছে। আপনি আবু সাঈদের রক্ত, মুগ্ধের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আপনাকে কেউ বসিয়ে দেয়নি। আপনি নিজের ইচ্ছায় এদেশের ক্ষমতায় আসেননি। আপনি বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি।গত ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আপনাকে ক্ষমতায় বসাতে হবে। কারণ আপনিই পারবেন বাংলাদেশে ১৬ বছর ধরে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, মায়ের বুক খালি করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে।

ড. ইউনুসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার কাছে জনগণের প্রত্যাশা শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা নয়। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করা দরকার। সেই সরকার গঠনের প্রক্রিয়া আপনাকে অবশ্যই শুরু করতে হবে। তাই আপনি সময় বুঝে অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, আপনার করা সংস্কারগুলোকে বিনষ্ট করে আপনাকে বিতর্কিত করার প্রক্রিয়া চলছে। আপনার সহযোগীরা অত্যন্ত বিজ্ঞবান ব্যক্তি। আমরা তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন আপনাকে সততার সাথে এমন পরামর্শ দিবেন; যে পরামর্শে মঈন-ফখরুদ্দিনের মতো দুই বছর দেরি করে বাংলাদেশের মানুষের যে আস্থা, সে আস্থা যেন আপনার উপরে নষ্ট না হয়। সেজন্য অবশ্যই উপদেষ্টারা আপনাকে সহযোগিতা করবেন।