বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, ভাঙচুর ও হয়রানির ঘটনার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আজ শনিবার (২০ জুন) সকালে চকরিয়া শহরের প্রধান সড়কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা, মন্দিরে ভাঙচুর, জমি দখল ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারা সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চকরিয়া উপজেলা সভাপতি তপন দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুধাম দাশ, বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ সনাতনী সম্প্রদায়ের অসংখ্য ভক্তবৃন্দ।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের সংস্কৃতি রক্ষায় সরকার ও প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।