নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় ২২জুন শনিবার বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোতালেব সিআইপি।

প্রধান অতিথি বক্তব্যে তিনি আরও বলেন, সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের সকল নেতাকর্মীদের ঐক্য থাকতে হবে। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব জান মোহাম্মদ সিকদার, শহিদুল কবির সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, চেয়ারম্যান হারুনুর রশিদ, জাহাঙ্গীর হোসেন মানিক, জয়নুল আবেদীন, উপজেলা আওয়ামী আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, শাহে আলম পল্টু, মো. গাজী ইছহাক মিয়া, আবচার আহমদ, দিদারুল আলম বাবুল, রিটন বড়ুয়া রোনা, আলী আহমদ, আসহাব উদ্দিন, আলী আহমদ ও রিদওয়ানুল হক সুজন প্রমুখ।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি’র নেতৃত্বে সংগঠনের ৭৫তম প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা হয় এবং উপজেলা পরিষদ মাঠে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।