গাইবান্ধা প্রতিনিধি: আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের কল্যাণে ও আমার উপজেলাকে স্বনির্ভর উন্নত উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। উপজেলার সাথে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বল্প সময়ে স্বল্প খরচে যোগাযোগের মাধ্যম হিসাবে গাইবান্ধা থেকে বোনার পাড়া হয়ে মোকামতলা পর্যন্ত মহাসড়ক নির্মাণ,পৌরসভা, বোনারপাড়া রেল ষ্টেশনকে রিমডেলিং ষ্টেশন হিসাবে গড়ে তুলবো।
আজ শনিবার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাঘাটা–ফুলছড়ি সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি এসব কথা বলেন।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,শিক্ষার গুনগত মান উন্নয়নে আপনাদের অগ্রগামী ভূমিকা রাখতে হবে।
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.সামশীল আরেফীন টিটু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, প্রধান শিক্ষিকা নাছিমা ফেরদৌসি।
শেষে প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।




