আনোয়ারা প্রতিনিধি : জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এলাকার কাজ করে যাব। আমার মরহুম পিতা আতাউর রহমান খান কায়সার দুঃসময়ে দেশ থেকে পালিয়ে যায়নি। আমিও পালিয়ে যাব না। আপনাদের সুখে দুঃখে পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়ন করছেন। আমরা উন্নয়নের সহযাত্রী হিসেবে আনোয়ারার উন্নয়নে একসাথে কাজ করব।

আজ শনিবার (২০ এপ্রিল) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল সংযোগ সড়কের মুখে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে আনোয়ারা ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যােগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনার সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি উপরোক্ত মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনোয়ারার তৃণমূল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠান জনসভায় পরিণত হয়।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান আরো বলেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে সংগঠনের মূল শক্তি। প্রধান মন্ত্রী শেখ হাসিনা তৃণমূলকেই গুরুত্ব দিয়ে থাকেন।

তিনি বলেন, জনপ্রতিনিধি মানে জনগণের কাছে থাকা। জনপ্রতিনিধি জনগণের ভালোবাসায়। জনপ্রতিনিধি জনগণের কল্যাণে কাজ করবে। অতীতে আমার নেমপ্লেট ভেঙ্গে দেয়া হয়েছিল। আমার উন্নয়ন কাজে বাধা দেয়া হয়েছে। আপনাদেরকে নিয়েই উন্নয়ন কর্মকাণ্ড চলবে। তৃণমূল নেতাকর্মীদেরকে সংগঠিত করে আওয়ামী লীগেকে শক্তিশালী করতে হবে।

এতে বক্তব্য রাখেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাদা মহি উদ্দিন, চট্টগ্রাম বিএম এর সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইসলাম মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিচ, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন খান পিন্টু, আবুল বশর, এইচ এম নজরুল ইসলাম, আবুল মনছুর চৌধুরী মাঈনুদ্দিন, নাজিমুদ্দিন সুজন, মহিলা নেত্রী বেগম রেহেনা ফেরদৌস চৌধুরী , চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, দিদারুল আলম দিদার, দিদারুল ইসলাম চৌধুরী টিপু, আজিজুল হক আজিজ, আহকাম ইবনে জামিল মিশন,মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল রহিম উদ্দিন প্রমুখ।