প্রেস বিজ্ঞপ্তি: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে আজ শনিবার (২৩ ডিসেম্বর)দুপুর ৩টা থেকে ৪ দিনব্যাপী ‘রোড ম্যাপ অব এফ-কমার্স টু ই-কমার্স’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি ২৩ শুরু হয়।
প্রশিক্ষণের প্রথম পর্বে সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা সভাপতিত্ব করেন।
তিনি বলেন , ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়িত বাধা থাকবে। সেই বাধা বিপত্তি অতিক্রম করে ব্যবসা পরিচালনা করার মানসিকতা থাকতে হবে। এফ কমার্স থেকে ই কমার্সের পরিবর্তনের যাত্রার মধ্যেও অনেক বাধা থাকবে। সেই বাধা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবেন।
পরিচালক বেবি হাসান বলেন, আমরা চাই নারী সমাজ যেন এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যান এটাই কাম্য।
সিডব্লিউসিসিআই পরিচালক ও সিডব্লিউসিসিআইএর আইসিটি ও ইয়থ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারপার্সন নূজহাত নূয়েরী কৃষ্টি বলেন, এফ কমার্স থেকে ই কমার্স যাওয়া খুবই গঠনমূলক একটি কাজ। আপনাদের প্রতিষ্ঠানকে ই কমার্সে রূপান্তর করতে গঠনমূলকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সিডব্লিউসিসিআই-আইএলও প্রোগ্রেস প্রজেক্টের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিসের আইসিটি এডভাইসার এবং প্রশিক্ষণের প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান মূল সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণে মোট ৩০জন উদোক্তা অংশগ্রহণ করেন।



