প্রেস বিজ্ঞপ্তি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ পাহাড়তলী বদ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

লতিফ এমপি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বারপ্রান্তে এসে বাংলাদেশ হারিয়েছে সূর্য সন্তানদের। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরেরা নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। জাতিকে দেউলিয়া ও মেধা শূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে।

এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ওমর হাজ্জাজ ও পরিচালক ওমর মুক্তাদিরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।