প্রেস বিজ্ঞপ্তি: ৪১নং দক্ষিণ পতেঙ্গা এলাকার মাইজপাড়া ঈদগাহ মাঠে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় ওয়ার্ড আওয়ামীলীগ, অংগ সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন এম এ লতিফ এমপি।
চট্টগ্রাম ১১ আসনের সাংসদ ও মহানগর আওয়ামীলীগের সদস্য এম এ লতিফ এমপি বলেন, যারা বিএনপি-জামায়াতের সুরে উন্নয়ন না হওয়ার কথা বলে তারা বিএনপি জামায়াতের এজেন্ট।” তাদের কথা বিরোধী দল রেফারেন্স দিচ্ছে। দলের পদ পদবী ধারণ করে ব্যক্তিগত পছন্দ অপছন্দ ঈর্ষার কারণে যারা নেত্রীর হাজার হাজার কোটি টাকার উন্নয়নকে অস্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ ক্ষুন্ন করছেন, তাদের প্রতি অনুরোধ, আসুন বিভেদের রাজনীতি পরিহার করে নেত্রীর হাতকে শক্তিশালী করি।
তিনি বলেন, জাতীয় আন্তর্জাতিক নানামুখী ষড়যন্ত্রের এই সময়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়েএগিয়ে যেতে হবে। তিনি পুনরায় স্বাধীনতার পক্ষের শক্তির আশা ভরসার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে দলীয় প্রতীক ও প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে সরকারের অভূতপূর্ব উন্নয়ন চিত্র তুলে ধরার দলীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসীর প্রতি আহবান জানান।
ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির আলম এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আলমগীর হাসান ও জাইদুল ইসলাম দুর্লভ এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ও আলহাজ্ব আব্দুল বারেক, পতেঙ্গা থানা আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল হালিম, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী নুরুল আলম, ইপিজেড থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, এস এম মহিউদ্দিন, মোঃ আলী, শাহাদাত হাসান, নুরুল আবছার, সোলতান আহমদ, মোঃ ইউসুফ আলমগীর আলম, মোজাহের আলম, এম এ সালাম, নাজিম উদ্দিন, ছালেহ আহমেদ, আশরাফ খোকন, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক জাহেদা বেগম, শাহানাজ বেগম, হালিমা বারেক ও মাহবুবা আরা, কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল আলম আলভী, ছাত্রলীগ নেতা কামরুল হাসান সোহেল, তানজীল হাসান, সাইফুল ইসলাম, সাজীউল করিম, আসিফ,হাসান, আরিফ ও মহিউদ্দীনসহ প্রমূখ।




