প্রেস বিজ্ঞপ্তি: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) ও সিটি আলো-সিটি ব্যাংক এর যৌথ উদ্যোগে ‘Financial Literacy’ শীর্ষক কর্মশালা আজ রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় CWCCI এর সেমিনার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CWCCI এর প্রেসিডেন্ট-ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

তিনি বলেন, আমরা নারী উদ্যোক্তাদের অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছি। এখন সিটি আলোর মাধ্যমে আমরা কাজ করবো এবং CWCCI এর হাত ধরে নারী উদ্যোক্তাদের আলোকিত করবো।

অনুষ্ঠানে মূল বিষয়বস্তুর উপর বিস্তারিত আলোচনা করেন সিটি ব্যাংক উইম্যান ব্যাংকিং এর বিজনেস হেড তুহিনুর আলম।

তিনি তার বক্তব্যে বলেন, সিটি ব্যাংকের সেবাসমূহ ও ঋণ সংগ্রহ করতে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি ব্যাংকের ভিপি ও চট্টগ্রাম রিজিওনাল হেড মৃদুল কানতি সুশীল।

তিনি বলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর কারণে আমরা এখন নারী উদ্যোক্তাদের লোন সেবা প্রদান করতে পারছি। এর আগে আমাদের কাছে খুব স্বল্প পরিমাণের উদ্যোক্তা লোনের জন্য আসতেন। এর জন্য আমরা CWCCI কে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও CWCCI – Business Incubation Centre এর চেয়ারপারসন লুৎমিলা ফরিদ, ডিরেক্টর নুজহাত নুয়েরী কৃষ্টি, প্রাক্তন পরিচালক ফেরদৌসি ইয়াসমিন খানম এবং সিটি ব্যাংক থেকে এসিসটেন্ট আরএম আসিফ হোসেন নূর আকিল, টেরিটরি ম্যানেজার মোঃ ইমতিয়াজ মাহমুদ প্রমুখ।