প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম অটোরিকশা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন ফল মন্ডি শাখার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ মিয়ার স্মরণ সভা ও পরিবারের কাছে এককালীন অর্থ প্রদান অনুষ্ঠান ফলমন্ডি ব্যবসায়ী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সওদাগরের সভাপতিতে ফলমন্ডি ব্যবসায়ী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গত (২৪ জুন) বিকেল তিনটায় ইউনিয়নের ফলমন্ডি শাখার সেক্রেটারি মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের ফলমন্ডি শাখার সভাপতি মোহাম্মদ লেদু। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ রুবেল, মিজানুর রহমান সওদাগর, মোহাম্মদ হোসেন সওদাগর।

স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি লিটন সরকার, ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য আক্তার হোসেন, মনিরুল ইসলাম, মোহাম্মদ গাজী, মোহাম্মদ খোকন। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ফজলুল্লাহ।

অনুষ্ঠানে সিএনজি চালক মোহাম্মদ ইউসুফ মিয়ার পরিবার মোছাম্মৎ সেতারা বেগমের হাতে নগদ ৫৫ হাজার টাকা এককালীন অনুদান তুলে দেন নেতৃবৃন্দ।

হারুনুর রশিদ বলেন, চট্টগ্রাম অটো রিক্সা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ১৪৪১ এর সদস্যরা অতীতের মত ঐক্যবদ্ধ আছে। চালকদের যেকোনো দুঃসময়, বিপদে-আপদে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের পাশে থাকবে। চালকদের যে কোন দুর্ঘটনায় সার্বিক সহযোগিতা অতীতের মত অব্যাহত থাকবে। পরিবার-পরিজনের সুখে দুখে শ্রমিকরা তাদের পাশে থাকবে। তিনি চালকদের সুখে দুখে সার্বিক সহযোগিতার জন্য ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতি বক্তব্য আনোয়ার হোসেন সওদাগর বলেন, আজকে সিএনজি চালক ইউসুফ মারা গিয়েছে। আমরা তার জন্য স্মরণ সভার আয়োজন করেছি আপনারা যারা সিএনজি চালক এখানে উপস্থিত আছেন। আপনারাও ইউসুফের মত ভাল কাজ করবেন তাহলে আপনাদেরকেও আমরা স্মরণ করব, আপনাদের পরিবারের পাশে দাঁড়াবো। তিনি চালকদেরকে ঐক্যবদ্ধ থেকে সুন্দর ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত এবং পরিবারের নিকট দপ্তর হস্তান্তর করা হয়।