প্রেস বিজ্ঞপ্তি: বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি, এফবিসিসিআই’র প্রাক্তন পরিচালক, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস এসোসিয়েশন’র সভাপতি, ব্লুস্টার লিঃ ও বে-স্টার লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব তাহের সোবহান (৯০) আজ শনিবার (২৪ জুন) ভোর ৪.১৫ টায় চট্টগ্রামস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ আছর চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ মাঠে মরহুমের নামাজে’র জানাযা অনুষ্ঠিত হবে।




