প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় রেল শ্রমিক লীগের সংগঠন কার্যালয়ে আজ রবিবার (২১ মে) বিকালে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট, ১৪৬৯ এর বার্ষিক হিসাব দাখিল, ত্রিবার্ষিকী নির্বাচন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে ইউনিয়নের গঠনতন্ত্র ও শ্রম আইন পরিপন্থি উপায়ে মিথ্যা তথ্যে সংগঠনের ব্যানারে ব্যাক্তি স্বার্থে মহামান্য হাইকোর্টে একাধিক রীট পিটিশন মামলা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআরটিএ ও সিএমপি ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অযাচিত অভিযোগ ও মামলাবাজ নগর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দদের কটাক্ষকারী নজরুল ইসলাম খোকন গংদের অতীত রেকর্ড তদন্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।

অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট, ১৪৬৯ এর অর্থ সম্পাদক মো ইউছুফ এর সভাপতিত্বে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো নাসিরের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো নুরুল বশর, মো. এরশাদ, মো জানে আলম, মো বাতেন, মো ইলিয়াছ, মো নাছির উদ্দিন, মো শাজান প্রমুখ।

বক্তারা আরো বলেন,এই সংগঠন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিলো। সড়ক খাতে কর্মরত শ্রমিকদের ভাগ্যন্নোয়ন, সড়ক পরিবহনে শৃংখলায় মানসম্মত হয়রানীমুক্ত যাত্রী সেবা নিশ্চিত করে শ্রমিক লীগের নেতৃত্বকে শক্তিশালী করার জন্য। আজ সেই মুলমন্ত্রের বিপরীতে গিয়ে সাধারণ সম্পাদক পদের ক্ষমতাবলে নজরুল ইসলাম খোকন সংগঠনকে ব্যাক্তিগত ব্যবসায়িক লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্সের ন্যায় ব্যবহার করে বিআরটিএ ও সিএমপি ট্রাফিক বিভাগের দালালির ধান্ধার অবস্থান শক্ত করতে স্বনামে বেনামে অভিযোগ দিয়ে আওয়ামীলীগ তথা সরকারের ভাবমূর্তি ক্ষন্ন করতে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার করছে।

বক্তারা বলেন, নগরীতে সড়ক পরিবহন খাতে নৈরাজ সৃষ্টি করে অবৈধ গাড়ী চলাচলের সুবিধা নিয়ে রাতারাতি কোটি টাকা হাতানোর পরিকল্পনা বাস্তবায়নে সাধারণ শ্রমিকদের মতামত উপেক্ষা করে মহামান্য হাইকোর্টে মিথ্যা তথ্যে একাধিক রীট পিটিশন মামলা দায়ের করেন যাহা রাষ্ট্র তথা শ্রমিক স্বার্থ এমনকি সম্পুর্ন শ্রম আইন পরিপন্থি। এই অপকর্মের প্রতিবাদ করে গঠনতন্ত্র ও শ্রম আইন অনুযায়ী নির্বাচন, বার্ষিক হিসাব দাখিল, সদস্য হালনাগাদ, শ্রমিক নির্যাতন বন্ধ সহ দুর্নীতির প্রতিকার চেয়ে সংগঠনের নিবন্ধন কর্তৃপক্ষ পরিচালক চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরে অভিযোগ দেওয়ায় চাঁদাবাজ আন্তঃজেলা দালাল নজরুল ইসলাম খোকন ক্ষিপ্ত হয়ে স্বনামে বেনামে সংগঠনের সাবেক ও বর্তমান নেতা কর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। অনতিবিলম্বে এই মিথ্যা মামলাবাজ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বনামে বেনামে অভিযোগ রাস্ট্র ও সরকার বিরোধী, শ্রমিক স্বার্থ পরিপন্থি কর্মকান্ডের দায়ে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।