প্রেস বিজ্ঞপ্তি: বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজ শনিবার (২০ মে) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার(সার্বিক ও রাজস্ব) ডঃ প্রকাশ কান্তি চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল ফয়েজ মুহাম্মদ ফখরুজ্জমান, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাস।
আলোচনায় অংশনেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফয়েজউল্যাহ, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী সালামত আলী, বনফুলের মহাব্যবস্থাপক আনামুল হক, ফুলকলির মহাব্যবস্থাপক এম এ সবুর, বিএসটিআই’র সাবেক পরিচালক শওকত ওসমান, ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, বিশিষ্ঠ সাংবাদিক ও ক্যাব বিভাগীয় সহ-সভাপতি এম নাসিরুল হক প্রমুখ।
ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মাজহারুল হক।
সভায় শিল্প উদ্যোক্তা, ট্রেডবডি নেতা, ব্যবসায়ী, সিএনজি পাম্পের মালিক, সাংবাদিক ও ক্যাব প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।




