প্রেস বিজ্ঞপ্তি: বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বিশ্ব মানবতার নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “আমার চট্টগ্রাম”র উদ্যোগে গতকাল বুধবার (১৭ মে)বিকালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অডিটোরিয়াম প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুসাফিরখানা জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মাদ যোবায়ের।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংগঠনের সভাপতি আলহাজ্ব সাদেক হোসেন চৌধুরী পাপ্পুর সভাপতিত্বে আলোচনা সভায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র রাজনৈতিক জীবনী নিয়ে আলোকপাত করেন প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএম. শাহজাহান।
এসময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য শামসেদ খোকন, পংকজ রায়, এনামুল হক, বেলাল হোসেন, আবদুল বাতেন,শাহদাত হোসেন রনি,শরিফুল ইসলাম শরিফ, এডভোকেট সাজ্জাদ হোসেন জুয়েল,মুনসুর আলম রনি,আহম্মদ গোলাম দস্তগীর টুটুল,জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা আবদুল আহাদ, ইয়াছিন আরাফাত বাদশা, হারুনুর রশিদ, আবদুল মোনাফ, মোহাং আবদুল্লাহ, জয়নাল আবেদিন জয়, দিদারুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।



