প্রেস বিজ্ঞপ্তি: বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ নিয়ে কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ(কেজিডিসিএল) এর আয়োজনে গতকাল বুধবার (১৭ মে) কেজিডিসিএল সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আয়েশা ওয়াসিকা খান এমপি।
কেজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগর কমিটির যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান।
মতবিনিময় সভায় বাংলােদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রকৌশলী রেজাউল করিম, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমই, সিএনজিও ওয়ানার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন শিল্প গ্রুপ ও গণমাধ্যম কর্মীরাসহ কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




