সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, আওয়ামীলীগের উন্নয়ন দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে বিএনপি-জামায়াত আবারও প্রতি হিংসার রাজনীতির চর্চা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আগামীর নির্বাচন বানচাল করতে চায়। বিএনপি-জামায়াত অশান্তি করছে, আর আওয়ামীলীগ শান্তি চাই বলেই সারা দেশে অবস্থান নিয়ে শান্তি সমাবেশের আয়োজন করেছে। অশান্তি সৃষ্টিকারীরা আওয়ামীলীগের একজন কর্মীও বেঁচে থাকতে তাদের দিবা স্বপ্ন সফল করতে পারবে না।
তিনি আজ শনিবার সকালে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেরানীহাট এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপি খুনিদের দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করে পুরস্কৃত করেছেন। শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা শুরু করে তখন ওই দেশ বিরোধীরা চক্রান্ত শুরু করে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা নয়, শেখ হাসিনার উন্নয়নের গল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে দলীয় নেতা- কর্মীদের । মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে শুধু আওয়ামী লীগ নয়, দেশের সাধারণ মানুষও অগ্নি সন্ত্রাসীদের কাছ থেকে রেহাই পাবে না।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মোতালেব এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা মো. ইদ্রিস ও মোস্তাক আহমদ আঙ্গুর। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন, এডভোকেট আহমেদ সাইফুদ্দিন সিদ্দিকী, হাজী দেলোয়ার হোসেন, মো. শাহজাহান, আবদুল মান্নান, ওচমান আলী, আ.ফ.ম মাহবুবুল হক সিকদার, আ ন ম সেলিম, আকতার হোসেন, তাপস কান্তি দত্ত,
প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, এ কে এম আসাদ ও আবদুল গফুর প্রমুখ।




