নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের তৃতীয় ও শেষ নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এখন গরীবুল্লাহ শাহ মাজারস্থ কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপিকে গার্ড অব অনার প্রদান

শেষ জানাজায় ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম নূর মাহমুদ সিদ্দিক।

জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বিএনপি নেতা মীর নাছির ও মহানগর, উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা।

এর আগে, সোমবার (৬ ফেব্রুযারি) সকালে আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজার পর বিকেল ৪টা ৫০ মিনিটে বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বোয়ালখালীর হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এসময় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

সেখানে জানাজা শেষে তাঁকে নিয়ে যাওয়া হয়, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কার্যালয় ১২২ আন্দরকিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অফিসে। রাতে তাঁর কফিন রাখা হয় লালখান বাজারের বাসাতে।

জানাজায় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ উপস্থিত রাজনীতিবিদদের একাংশ

রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতলে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা, একমাত্র ভাই, আত্মীয়স্বজন ও বহু রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরের দিন সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ২টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে বোয়ালখালীর কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর মরদেহ আনা হয়।