পটিয়া প্রতিনিধি: দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সাথেই থাকুন; বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করুন, নৌকা মার্কায় ভোট দিন।আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে পটিয়া পৌরসভার তালতলা চৌকি এবং বিকেলে জিরি ইউনিয়নের কৈয়াগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দরিদ্র ও শীতার্তদের শীতবস্ত্র বস্ত্র ও কম্বল বিতরণকালে সমবেত জনগণের উদ্দেশ্যে বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি এ কথা বলেন।
তিনি বলেন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলসহ সারা দেশে যেসব মেগা প্রকল্পের কাজ হয়েছে তা এখন দৃশ্যমান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই।দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ লোকেরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার জন্য দাবি তোলে শ্লোগান দেন।
সাবেক ইউপি সদস্য শিখা রাণী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা ছোটন আচার্য্য।
বক্তব্য রাখেন- যুবলীগ নেতা ডি.এম জমির উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল ইমরান, আওয়ামী লীগ নেতা রঞ্জিত চৌধুরী, মিলন চক্রবর্তী, সুভাষ চৌধুরী, শ্যামল চক্রবর্তী, সুজন বড়ুয়া, জেলা যুবলীগ নেতা উজ্জ্বল ঘোষ, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নয়ন চক্রবর্তী প্রমুখ।




