নিজস্ব প্রতিবেদকঃ পলোগ্রাউন্ড ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভা সফল করতে টেরীবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির এক পথসভা ও আনন্দ র্যালী আজ বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সঞ্চালনায় র্যালী পূর্বক পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, দোকান কর্মচারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আলমগীর, নগর শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, রহমত উল্লাহ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, তামাকমুন্ডী লেইন দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. বখতেয়ার, নগর শ্রমিক লীগ নেতা শেখ মোহাম্মদ মহিউদ্দিন, দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জহির, ফ্লাওয়ার, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, স্বেচছাসেবক লীগ নেতা ইকবাল বাহার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ছাত্রলীগ নেতা সৈয়দ রবিউল আলম বাধন, টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতির সহ সভাপতি মো. বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক নুর নবী, সহ সাংগঠনিক সম্পাদক নবাব মিয়া, অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, সহ অর্থ সম্পাদক মো. মিজান, প্রচার সম্পাদক মো. আমির, দপ্তর সম্পাদক ওসমান গনি, সদস্য আলী হোসেন, আবু তাহের প্রমুখ।
পথসভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এম.পি’র দীর্ঘ এক দশক পরে চট্টগ্রাম আগমনে এক আনন্দ র্যালী নগরীর লালদিঘীর পশ্চিম পাড় হতে আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান প্রেস ক্লাব প্রদক্ষিণ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ অফিসে এসে সমাপ্তি ঘোষণা করা হয়।




