নিজস্ব প্রতিবেদক: কোতোয়ালী থানা পুলিশ নগরে ১২ বছর বয়সী এক ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার গভীর রাতে নগরীর সিরাজউদ্দৌলা সড়কে ‘জয়নাব কলোনি’র  ভেতর মাদরাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত জোবাইর হোসেন (২৮) জয়নাব কলোনির হযরত জয়নাব হেফজুল কোরআন নুরানী মাদরসার প্রধান শিক্ষক। তার বাড়ি রাঙ্গুনিয়ায়।

পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত ছাত্রের বাড়ি বোয়ালখালী উপজেলায়। বাসা নগরীর বাকলিয়ায়। তার বাবা বাকলিয়ায় একটি মসজিদে ইমামতি করেন।

পুলিশ আরো জানান, জয়নাব কলোনির আবাসিক মাদরাসাটিতে হেফজ ও বাংলা- দুই মাধ্যমে পড়ালেখা হয়। আক্রান্ত ছাত্রটি ওই মাদরাসায় থেকে হেফজ শ্রেণির পাশাপাশি বাংলা মাধ্যমে চতুর্থ শ্রেণিতে পড়ে।

পুলিশ জানায়, ‘মামলা দায়েরের পর আমরা জয়নাব কলোনিতে তার অবস্থান শনাক্ত করে গত (মঙ্গলবার) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে প্রধান শিক্ষককে গ্রেফতার করি। আক্রান্ত ছেলেটি জানিয়েছে- কখনও গা টিপে দেয়ার কথা বলে, আবার কখনও নাস্তা খাওয়ানোর কথা বলে বারবার নিজের কক্ষে ডেকে নিয়ে তাকে বলৎকার করেছেন শিক্ষক জোবাইর। মঙ্গলবার সকালের দিকে সে অসুস্থবোধ করতে থাকে এবং বিষয়টি জোবাইরকে জানায়। তখন জোবাইর তার বাবাকে ফোন করে।’

গ্রেফতার জোবারইকে কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে ।