সিলেট প্রতিনিধি: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। সকাল থেকেই এই সমাবেশে দলটির নেতাকর্মীদের ঢল নামতে শুরু করে। এছাড়া, একদিন আগে থেকেই পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সমাবেশ। এদিকে, সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে।

স্লোগানে গমগম করছে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ ও শহরের বিভিন্ন অলিগলি। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই উদ্দেশ্যেই গতকাল শুক্রবার রাতে সিলেটে পৌঁছান তিনি।