ঢাকা ব্যুরো: জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় টিমের প্রধান আলী আকবর চুন্নুকে মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে তার নিজস্ব অফিস থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।

তিনি জানান, রাতে চুন্নুকে বাসা থেকে ফোন করে প্রথমে মোহাম্মদপুর অফিসে নিয়ে যায় তারা। পরে ডিবি অফিসে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডেকেছেন বলে তাদের সঙ্গে যেতে বলে। কী কারণে তাকে তুলে নিয়ে গেছে তা বলেনি ডিবি।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে চুন্নুকে রাজধানীর মোহাম্মদপুরে তার নিজস্ব অফিস থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।

রিজভী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমি মনে করি সরকার আবারও তাদের ক্ষমতা দখলে রাখার জন্য মারণ খেলায় মেতে উঠেছে। সেই ইচ্ছা চরিতার্থ করার জন্য এরই মধ্যে আমাদের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তারই ধারাবাহিকতায় যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নুকে তুলে নিয়ে গেছে। অসৎ উদ্দেশ্যে যেমনিভাবে অতীতে বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে অন্যায়ভাবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করেছে, তেমনিভাবে আলী আকবর চুন্নুকে তুলে নিয়ে গেছে। হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে।’ অবিলম্বে চুন্নুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান রিজভী।