বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। তিনি এবার নতুন পরিচয় নাম লেখালেন। চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই শিল্পী। ‘দাহকাল’ নামে একটি সিনোমায় দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করছেন মঈন হাসান ধ্রুব।

রোববার (৬ নভেম্বর) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। প্রথমদিনেই শুটিংয়ে অংশ নেন পান্থ কানাই। তার সঙ্গে আছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

এ প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। প্রথম দিন শুটিংয়ে আমার অভিনয় দেখে ইউনিটের সবাই ভালো বলেছেন। সহযোগিতা করেছেন। গানের পাশাপাশি এখন থেকে অভিনয়েও মনযোগী হবো।’

গান গাওয়ার পাশাপাশি ড্রামবাদক, শাস্ত্রীয় তবলাবাদক এবং সংগীতশিক্ষক হিসেবেও খ্যাতি রয়েছে পান্থ কানাইয়ের। ২০০১ সালে ‘তাণ্ডব’ ব্যান্ডের সঙ্গে প্রকাশ পায় তার অভিষেক অ্যালবাম। যার শিরোনাম ‘মা’। দীর্ঘ সংগীত জীবনে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার তাকে দেখা যাবে বড় পর্দায়।