সিলেট প্রতিনিধি: সিলেট নগরীতে ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামাল খুন হয়েছেন। রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে আম্বরখানা বড়বাজার এলাকায় ব্যক্তিগত গাড়ি আটকিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়।
আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল কলেজের জিএস ছিলেন।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, কে বা কারা তাকে খুন করেছে এখনও জানা যায়নি। তবে পুলিশ জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে। ইতোমধ্যে এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
আ ফ ম কামালের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
Post Views: 247




