প্রেস বিজ্ঞপ্তি: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ,কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর এর সদস্য সচিব ও আগ্রাবাদ মহিলা কলেজ পরিচালনা পর্ষদ এর সম্মানিত সভাপতি মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন)’র মমতাময়ী মাতা নুরুন নাহার বেগম চৌধুরী গতকাল বুধবার (০২ নভেম্বর) মধ্য রাতে উত্তর খুলশী নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…….রাজিউন)। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম.এ.লতিফ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় লতিফ এম.পি.বলেন, মরহুমা তাঁর সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে যে পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন তা অতুলনীয়। তাঁর মৃত্যুতে পরিবারে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন সেজন্য পরম করুণাময় আল্লাহ্তা’লার রহমত কামনা করেন।
মৃত্যুকালে মরহুমা ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বাদ আছর এম. এ. আজিজ স্টেডিয়াম জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার ১ম নামাজে জানাযা শেষে সাতকানিয়া কেরানীর হাটে ঠাকুর দিঘী এলাকায় নিজ বাড়িতে ২য় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।




