নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় মারসা পরিবহনের ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ যাত্রী। আজ শনিবার(০৯ মে)সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাইওয়ে হোটেলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রমতে, চট্টগ্রাম শহরমুখী মারসা পরিবহনের এক বাসের সাথে একই পরিবহনের বিপরীত মুখী অপর বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় কক্সবাজার মুখী বাসটি সড়কের পূর্ব পাশের দোকানে ঢুকে পড়ে। তবে এতে দোকানে থাকা কেউ আহত হয়নি। সংঘর্ষে বাস ২টি সম্মুখভাগে ধুমড়ে-মুচড়ে যায় বলে জানা গেছে।
দূর্ঘটনার পর স্থানীয় লোকজন এক মহিলার মরদেহ উদ্ধার করে বাস হতে। গুরুত্বর আহতদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় পরপর ৩জন প্রাণ হারায় বলে জানা যায়। দুর্ঘটনা নিহতদের মধ্যে রয়েছে পটিয়া উপজেলার পশ্চিম পটিয়ার সফরআলী মুন্সির হাট এলাকার রেহেনা বেগম, ঝিনাইদহ, গোপালপুর এলাকার নাঈমুর রহমান জিহাদ, মোঃ নাঈম ও ভোলার মনির আহমদ। আহতদের মধ্যে ৪জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর আশংঙ্খাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দূর্ঘনার ফলে মহাসড়কে চট্টগ্রাম-কক্সবাজার মুখী ২/৩ কিলোমিটার জুড়ে আটকে পড়ে যায় বিভিন্ন যানবাহন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনা কবলিত বাস ২টি সরানোর পর যানবাহন চলাচল শুরু হয়। দূর্ঘটনা কবলিত বাস ২টি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।




