বিনোদন ডেস্ক: সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ সিনেমার মুক্তি উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) বিকাল চারটায় স্ট্যামফোর্ড অডিটরিয়ামে সিনেমার ট্রেইলার উন্মোচন করা হয়।

তার পরিচালিত প্রথম সিনেমা ‘নাচোলের রানী’। তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্র হল ‘গঙ্গাযাত্রা’, ‘অন্তর্ধান’, ও ‘বাষ্পস্নান’। ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্র পরিচালনায় অবদানস্বরূপ ২০১১ সালে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে বাংলাদেশ সরকারের দেয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

সিনেমাগুলোর পরিচালক ডায়মন্ড বলেন, ‘আমি এই ধরনের সিনেমা তৈরি করতে অভ্যস্ত। মানুষের গল্প বলতে অভ্যস্ত। রোহিঙ্গা নামে একটি সম্প্রদায় আছে। যারা আরাকানের মুসলমান হিসেবে দাবি করেন নিজেদেরকে। তাদের দেশ আছে, কিন্তু নেই অধিকার। স্বাস্থ্য, শিক্ষা সবকিছু থেকেই বঞ্চিত তারা। ২০১২ সালে আমি ঠিক করলাম এদের নিয়ে সিনেমা তৈরি করবো।’ এ সময় সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে সবাইকে পাশে চেয়েছেন তিনি।

সিনেমাটি প্রযোজনা করেছেন শবনম মেনহাজ চৌধুরী। আয়োজনে উপস্থিত ছিলেন কথাশিল্পী ও অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। বিএফডিসি’র ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন। চলচ্চিত্রকার ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান। বিভাগের কো-অর্ডিনেটর ফেরদৌস আলম সিদ্দিক। ‘রোহিঙ্গা’ সিনেমার অভিনতা, চলচ্চিত্র শুভানুধ্যায়ী, কলাকুশলীসহ আরও অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ কবি সাকিরা পারভিন।

উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।