বিনোদন ডেস্ক: অবশেষে দুই বাংলার জনপ্রিয় গায়ক ও সুরকার কবীর সুমনের গানের আসর শুরু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গানের আসরটি শুরু করা কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু করতে পারেনি।

‘একেকটা দিন’ গান দিয়ে শুরু করেন কবীর সুমন। প্রথম গানেই সারগামের প্রদর্শনী দেখান তিনি। এমনকি তবলা বাদকের সঙ্গে কণ্ঠ প্রতিযোগিতায় মেতে উঠেন।

২০০৯ সালে সর্বশেষ ঢাকায় এসেছিলেন কবীর সুমন। এ হিসেবে দীর্ঘ ১৩ বছর পর ঢাকার মাটিতে গান পরিবেশন করতে চলেছেন কবীর সুমন।

 ১৯৯২ সালে কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশিত হয়। অ্যালবামটি বাংলা গানের গতিপথ অনেকটা বদলে দেয়। এ বছর অ্যালবামটি প্রকাশের ৩০ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষ উদ্‌যাপনেই কবীর সুমনের ভক্তরা তাকে ঢাকায় গান পরিবেশনের আমন্ত্রণ জানান।

গান গাওয়ার জন্য এরই মধ্যে ঢাকায় অবস্থান করছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। যিনি এপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের স্বামী।

সবকিছু ঠিকঠাক থাকলে আজ আধুনিক বাংলা গান পরিবেশনের পর ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে গানের এ আয়োজনের ইতি টানা হবে।