প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম দক্ষিণজেলা যুব মহিলা লীগের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ০৫ আগস্ট সকালে তাঁর  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামেলা খানম রুপার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য দিলরুবা চৌধুরী শিরিন, সদস্য জগদা চৌধুরী সুপ্রিয়া, এডভোকেট শ্যামলী চৌধুরী, শাহীমা আজম, শায়িরা মির্জাসহ বিভিন্ন উপজেলার যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৪ তম জন্মদিন আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটের আঘাতে মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রাণ হারান।