প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-৭ এর পৃথক দুটি অভিযানে ৩৭৩ বোতল ফেন্সিডিল এবং ৫০৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল ০২ আগস্ট সীতাকুন্ড থানা ও নগরীর পাঁচলাইশ থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৭৩ বোতল ফেনসিডিল ও ৫০৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
র্যাব গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ব্যক্তি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি দল সীতাকুন্ড থানাধীন ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশী করে আসামী ইয়াসিন আরমান (২৩), পিতা- আব্দুল্লাহ, সাং- উত্তর গাটছেক, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম এবং মোঃ ইমরান হোসেন (২৮), পিতা- আকতার হোসেন, সাং- উত্তর গাটছেক, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রামদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো মতে প্রাইভেটকারের পিছনের ব্যাক ঢালার নিচে ২ টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ৩৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্ত এলাকা হতে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে নগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।
অপর একটি সংবাদের ভিত্তিতে বান্দরবান হতে ট্রাকযোগে মাদকের ১ টি চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় পাঁকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি ট্রাক তল্লাশী করে আসামী মোঃ নাজিম উদ্দিন (২৫), পিতা- মমতাজুল হক, সাং- ইসলামপুর, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম এবং অনিক সরকার (২০), পিতা- নারায়ন সরকার, সাং- কুন্ডেশ্বরী, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম‘দেরদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো মতে ট্রাকের পিছনে মালামাল রাখার স্থান হতে ৫০৫ টি প্লাষ্টিকের পুরাতন সেলাইনের প্যাকেটের ভিতর হতে সর্বমোট ৫০৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন অননুমোদিত মদের দোকান ও স্পটে স্থানীয় মদ এবং গাঁজা সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




