প্রেস বিজ্ঞপ্তি: মধ্যম চাকতাই আড়তদার ও ব্যবসায়ী সমিতি ২০২২-২০২৫ ত্রি-বার্ষিক নির্বাচনী তফশিল ঘোষণা ও মতবিনিময় সভা আজ সোমবার ০১ আগস্ট সন্ধ্যায় সংগঠনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার আবু বক্কর।
উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার চাক্তাই শ্রী শ্রী লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি, চাক্তাই ট্রেড এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক,চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি ও দানবীর বাবু অজয় কৃষ্ণ দাশ মজুমদার,সহকারী কমিশনার চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির উপদেষ্টা, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, সহকারী কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুনির,নির্বাচনী সদস্য সচিব  এম এ করিম সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগষ্টের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে চাক্তাই এলাকার প্রবীণ ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু অজয় কৃষ্ণ দাশ মজুমদার সিলেটে বানভাসী মানুষের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদত্ত আর্থিক সহায়তা প্রদান করার নিমিত্তে চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সকলের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রয়াত ব্যবসায়ী বাবু দূর্জয় কৃষ্ণ দাশ মজুমদার,মরহুম আবু তাহের মুজাহেদি,মরহুম ওয়াহিদুর রহমান,মরহুম মো: ফরিদ সওদাগর,প্রয়াত ব্যবসায়ী বাবু পুলকসহ সকল প্রয়াত ব্যবসায়ীবৃন্দকে স্মরণ করা হয় এবং সবশেষে আগামী ৩রা সেপ্টেম্বর তারিখে নির্বাচনের ঘোষণা দেয়া হয়।