প্রেস বিজ্ঞপ্তি: নগরীর পাঁচলাইশ এলাকা হতে বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ একজন চোরাকারবারী আটক করেছে র্যাব-৭ । গতকাল ২৮ জুলাাই নগরীর পাঁচলাইশ থানাধীন নবাব ভোজ রেস্তোরার সামনে থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ মোঃ নিজাম উদ্দিন(২৪)কে আটক করছে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর হেফাজতে থাকা ২টি প্লাষ্টিকের বাজারের ব্যাগ হতে তার নিজ হাতে বের করে দেয়ামতে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩২৯ প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী সিগারেট বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে মজুদ করে পরবর্তীতে চট্টগ্রাম শহরের বিভিন্ন অসাধু ব্যবসায়ীসহ বিভিন্ন লোকদের নিকট উক্ত সিগারেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত বিদেশী সিগারেট সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




