প্রেস বিজ্ঞপ্তি: সিএলএফ কার্যালয়ের প্রকৃতি হলে গতকাল ২৩ জুলাই বিকাল সাড়ে ৪টায় ১ম অধিবেশনে ক্লাব সেক্রেটারী লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরীর সঞ্চালনায় সেবা বর্ষ ২০২১-২০২২ এর প্রেসিডেন্ট লায়ন ইয়াছিন ফারুক এর সভাপতিত্বে লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর প্রেসিডেন্ট এর দায়িত্বভার অর্পণ ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক ক্যাবিন্যাট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী।
দ্বিতীয় অধিবেশনে সেবা বর্ষ ২০২২-২০২৩ এর প্রেসিডেন্ট লায়ন কাজী মাহবুবুল আলম এর সভাপতিত্বে ক্লাবের মাসিক সভার কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক রিজন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, ও জোন চেয়ারপার্সন লায়ন মোঃ আবদুর রশিদ, ক্লাব ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে লায়ন ইন্জিনিয়ার রাসেল হক, লায়ন শিমুল চৌধুরী, ক্লাব ট্রেজারার লায়ন সৈয়দ আবুল কাশেম, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন নাছির আহমদ খান, ক্লাব জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ লোকমান হাকিম, লায়ন মোঃ খোরশেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।




