প্রেস বিজ্ঞপ্তি: ফেনী থেকে ২২৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭ । আজ রবিবার ২৪ জুলাই ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা হইতে চট্রগ্রামগামী মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকার পাকা রাস্তার উপর একটি বিশেষ অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করাকালে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ আকবর হোসেন (২৬), মোঃ শামসুল ইসলাম সুজন (২৭) ও মোঃ দেলোয়ার হোসেন (৪৫)।
র্যাব-৭, গোপন সূত্রের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজি যোগে মাদকের একটি বড় চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হইতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা হইতে চট্রগ্রামগামী মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকার পাকা রাস্তার উপর একটি বিশেষ অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।
এ সময় একটি সিএনজি হতে আসামী মোঃ আকবর হোসেন (২৬), পিতা- মোঃ আমির হোসেন, সাং- টামটা সরকার বাড়ী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, মোঃ শামসুল ইসলাম সুজন (২৭), পিতা- মৃত শফিক, সাং- আখাউড়া কাজি বাড়ী, থানা- আখাউড়া, জেলা- বি বাড়ীয়া এবং মোঃ দেলোয়ার হোসেন (৪৫), পিতা- মৃত আঃ ছাত্তার, সাং- ডিমাতলী সাহেব নগর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত সিএনজির পিছনে যাত্রী বহন করার জায়গায় একটি সাদা প্লাস্টিকের বস্তা হতে ২২৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা চট্টগ্রাম, ফেনী এবং কুমিল্লার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামী ও উদ্ধারকৃত মাদক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় জমা দেয়া হয়েছে।




