লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা গ্রামে দু’পক্ষের মধ্যে বিরোধীয় জায়গায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সাতকানিয়া চৌকির সহকারী জজ আদালত উক্ত নিষেধাজ্ঞার আদেশ জারি করেন গত ৫জুলাই।
নিষেধাজ্ঞা আদেশের কার্যকরিতা বলবৎ রাখার জন্য লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ বরাবর আদেশের কপি প্রেরণ করা হয়। আদালতের আদেশ যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য লোহাগাড়া থানা পুলিশ কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
উল্লেখ্য যে, লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন নোয়ারবিলা গ্রামের আবুল হোসেন ও নাছির উদ্দিন পক্ষের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। একপর্যায়ে আবুল হোসেন সাতকানিয়া চৌকির লোহাগাড়া সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করেন। জমি নিয়ে দু’পক্ষের বিরোধকে কেন্দ্র করে চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আদালত কর্তৃক কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়।
গত ৩০জুন চেয়ারম্যান কারণ দর্শনোর নোটিশের জবাব দাখিল করেন। একই দিনে জমির বিরোধের ব্যাপারে বাদী পক্ষ নিষেধাজ্ঞা জারির প্রার্থনা করেন। অত্র নিষেধাজ্ঞার দরখাস্ত দোতর্ফা সূত্রে মঞ্জুর করা হয়। অবশেষে আদালত কর্তৃক নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়। বিবাদী পক্ষের মো. বেলাল জানান, আদালতের আদেশের কোন নোটিশ তারা পায়নি।



