ক্রাইম প্রতিবেদক: নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি টু -টু বোর পিস্তলসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। গত সোমবার রাতে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড ওয়াপদা গেইট সংলগ্ন মোরশেদের ভাড়া ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম। গ্রেফতাররা হলেন- মো. মামুন (২৪), এমরান হোসেন বাবলু (২২), মো. রুবেল হোসেন প্রকাশ রুবেল (১৯) ও মো. বাদশা (২২)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ শাহ রোড ওয়াপদা গেইট এলাকা থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী টুটু পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বাকলিয়া থানার ওসি মো. আবদুর রহিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে।