নিজস্ব প্রতিবেদক: নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় তৃপ্তি ধর (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ শনিবার ২৫ জুন বেলা সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃপ্তি ধর কুমিল্লার দেবীদ্বার এলাকার সুত্রধর পাড়ার বাসিন্দা। তিনি নগরীর নন্দন কানন এলাকার অপূর্ব চৌধুরীর বাসায় ভাড়ায় থাকতেন।
বিষয়টি শ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ফিশারিঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তৃপ্তি ধর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের সদস্যরা উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাশ মর্গে প্রেরণ করেন।